স্থানীয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ড রুখতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে

# রূপসায় সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব পথসভায় জেলা বিএনপি’র আহবায়ক মন্টু #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনকে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, আইনে এখনো সেই আদেশ বহাল রয়েছে। তাই আওয়ামী লীগ কোনো সুস্থধারার রাজনৈতিক সংগঠন নয়, বরং নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠি। বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে ওই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা নানামুখী ষড়যন্ত্র করছে। পলাতক ফ্যাসিষ্টরা দেশ ও দেশের জনগনের ক্ষতি করতে চায়। নিষিদ্ধ সংগঠনের আওয়ামী সন্ত্রাসীদের কর্মকান্ড রুখে দিতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে। যাতে ওইসব সন্ত্রাসীরা রাষ্ট্রবিরোধী কোনো অপচেষ্টায় সফল হতে না পারে। গতকাল সোমবার (২২ জুন) সন্ধ্যায় রূপসা উপজেলার সেনেরবাজারে সন্ত্রাসী বিরোধী মিছিল পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় আরও বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। এসময়ে জেলা ও রূপসা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ এখন দেশে নানাধরনের অন্তর্ঘাতমূলক কর্মকা- এবং গুপ্ত অবস্থা থেকে বের হওয়ার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে কোনোধরনের অপতৎপরতা চালানো হলে জনগণকে সাথে নিয়ে তা রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে বিএনপি।।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button