খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান

#২ টি মামলা, ১০ টাকা জরিমানা
# দৌলতপুর যমুনা ওয়েল কোম্পানির ডিপোতে সার্ভিল্যান্স অভিযান #
স্টাফ রিপোর্টার : খুলনা এবং জেলা প্রশাসন খুলনা এর যৌথ উদ্যোগে খুলনা মহানগরীর বয়রা এলাকায় মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভোক্তা স্বার্থ সংরক্ষণে সঠিক ওজন নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনাকালে রড ও সিমেন্ট বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনে প্রতিষ্ঠানসমূহে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ওজনের তুলনায় কম ওজন প্রদান করার সত্যতা পাওয়া যায়। বয়রা মুজগুন্নি মহাসড়ক মেসার্স কাকলী ট্রেডিং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজনে কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারায় ৫ হজার টাকা অর্থদ- আরোপ করা হয়। সোনাডাঙ্গা মেসার্স আল্লাহর দান ট্রেডার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজনে কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারায় ৫ হাজার টাকা অর্থদ- আরোপ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঠিক ওজন নিশ্চিতকরণ, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’-এর বিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য সতর্ক করা হয়। মোবাইল কোর্টে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব’র নেতৃত্বে পরিচালিত হয় এবং প্রসিকিউটর হিসেবে আলী হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী দায়িত্ব পালন করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহারের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একইদিনে যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের দৌলতপুর ডিপোতে ওজন ও পরিমাপ ব্যবস্থার নির্ভুলতা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি কারিগরি পরিদর্শন ও ক্যালিব্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে ডিপোতে ব্যবহৃত প্রুভার ট্যাংক সরেজমিনে পরিদর্শন করা হয় এবং প্রযোজ্য পদ্ধতি ও মানদ- অনুসরণপূর্বক এর ক্যালিব্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। ক্যালিব্রেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রুভার ট্যাংকের ধারণক্ষমতার যথার্থতা যাচাই করা হয় এবং পরিমাপ কার্যক্রমে এর নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কারিগরি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং ক্যালিব্রেশন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। সার্ভিল্যান্স অভিযানটি বিএসটিআই বিভাগীয় কার্যালয় খুলনা’র পরিদর্শক (মেট্রোলজি) আলী হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী এর সমন্বয়ে পরিচালিত হয়। জ্বালানি পরিমাপ ব্যবস্থার নির্ভুলতা নিশ্চিতকরণ এবং পরিমাপজনিত ত্রুটি হ্রাসের লক্ষ্যে এ ধরনের ক্যালিব্রেশন কার্যক্রম অব্যাহত থাকবে।অনুরুপ
খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জ নলতা হাইস্কুল মোড় জনতা বেকারি এন্ড কনফেকশনারি বেকারি প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাইনুল ইসলাম খান এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম)মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


