বাগেরহাটে ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

বাগেহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশ বুধবার সকালে স্থানীয় আট্রাকি এলাকা থেকে সাকিবুল হক তামিম (৩৮) নামের একজন মাদক বিক্রেতাকে আটক করেছে। এ সময় তার কাছে থানা একটি ব্যাগ তল্লাশি কওে ১ হাজার ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক সাকিবুর রহমান খুলনা খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে। এ ঘটনায় থানার এসআই মানিক রাজবংশী বাদী হয়ে দুপুরের দিকে ফকিরহাট থানায় একটি মামলা করেছেন। ফকিরহাট থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মানিক রাজবংশী সঙ্গীয় ফোর্স নিয়ে তামিম কে হাতে-নাথে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তামিম কে আসামী করে ফকিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুসহ আসামী কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযানে বুধবার সকালে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোতাহার মোড়ল (৪৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে।



