স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০, চলতি বছরে আক্রান্ত ৬৭১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে যশোরে ৫ জন, নড়াইলে ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের ২৪ জুন পর্যন্ত প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত বিভাগে মোট ৬৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগের জেলাগুলোর মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ২১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ১১৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১১ জন, যশোরে ৬৬ জন, নড়াইলে ৫৫ জন, মাগুরায় ৩৩ জন, মেহেরপুরে ২৯ জন এবং কুষ্টিয়ায় ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭৯ জন।
চলতি বছরে ডেঙ্গুতে খুলনা বিভাগে মোট ৩ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বাগেরহাটে ১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button