স্থানীয় সংবাদ

‘‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ : আগামীর নিরাপত্তা’’ শীর্ষক আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ‘‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’’ শীর্ষক আলোচনা সভা বুধবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশ^ পরিবেশ দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে বেসরকারি সংস্থা রূপান্তর এ আলোচনা সভার আয়োজন করে। রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম, নাগরিক ফোরামের সদস্য সচিব ইকবাল হাসান তুহিন, খুলনা প্রেসক্লাবের মোঃ জাহিদুল ইসলাম ও বেলা’র সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভায় উন্মুক্ত অধিবেশন সঞ্চালনা করেন অধ্যাপক আনোয়ারুল কাদির। সুন্দরবন সংলগ্ন সতেরটি উপজেলার ইয়ুথ ফর সুন্দরবন যুব ফোরামের সদস্যবৃন্দ, সংবাদিক, উন্নয়নকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদ ও নাগরিক নেতৃবৃন্দ উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় নদীতে প্লাষ্টিক বর্জ্য না ফেলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button