স্থানীয় সংবাদ

যশোর সদরের সন্ত্রাসী চশমা সাইদকে গলা কেটে হত্যা

যশোর ব্যুরো ঃ পূর্ব শত্রুতার কারনে মঙ্গলবার ২৩ জুন দিবাগত রাতে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আবু সাঈদ ওরফে চশমা সাঈদ ওরফে ব্যাকা সাঈদ (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা নিশ্চিত করেছে দূবৃর্ত্তরা। বুধবার ভোরে ওই এলাকার শরিফুলের পরিত্যক্ত ভবনের সামনে কামরুজ্জামান ওরফে কাম গাজীর পুকুরের উত্তর পাশে তার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করেছে । সে ওই সদর উপজেলার রঘুরামপুর পূর্বপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে।
পুলিশ ও বিভিন্ন সূত্রগুলো জানিয়েছেন, মঙ্গলবার ২৩ জুন দিবাগত গভীর রাতে ও বুধবার ২৪ জুন ভোরের মধ্যে কোন এক সময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে সাঈদকে হত্যা করে মরদেহ উল্লেখিত স্থানে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তর জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশের ময়না তদন্ত সম্পন্নর পর পুলিশ পরিবারের কাছে লাখ হস্তান্তর করে। আবু সাঈদ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ মাঠে নামেছে। আবু সাঈদের প্রতিপক্ষদের গ্রেফতারে পুুলিশ তৎপর শুরু করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়,আবু সাইদ ওরফে চশমা সাঈদের বিরুদ্ধে হত্যা,সন্ত্রাস,চাঁদাবাজী ও মাদকসহ অনেক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button