স্থানীয় সংবাদ

নগরীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার : খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি গোডাউন থেকে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে নগরীর বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে বড় বাজারের দুইটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের মোট ওজন ২ হাজার ৫৪২ কেজি।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ, পরিদর্শক মো. আসিফ আলম, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার এবং পরিদর্শক মারুফ বিল্লাহসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব-৬ এবং আনসার ও ভিডিপির সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধ এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button