স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় পথরোধ করে মারপিট, ছিনতাই ও গুলির ঘটনা : আটক এক

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধ ঃ খুলনার বটিয়াঘাটায় পথরোধ করে মারপিট, ছিনতাই ও গুলি করার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ মিন্টু শেখ (৩৮), পিতা মৃত আব্দুল জলিলের গ্রামের বাড়ি বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের করেরডোন এলাকায়। গত ২৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বটিয়াঘাটা থানাধীন ছোট কড়িয়া কে.এন.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে পৌঁছালে রহমান শেখ (৩৯) ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে তার পথরোধ করে। ভুক্তভোগীর অভিযোগ, আসামিরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি বাধা দিলে অজ্ঞাতনামা এক আসামি তাকে ভয়ভীতি দেখিয়ে ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পর তিনজন আসামি পালিয়ে গেলেও রহমান শেখকে স্থানীয় জনতা ও ভুক্তভোগী আটক করেন। ভুক্তভোগী মিন্টু শেখ ও স্থানীয়দের সহযোগিতায় আহত রহমান শেখকে পুলিশের সহায়তায় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে। আমিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক পাল বলেন, ঘটনাটি আমি শুনেছি। কিন্তু বিস্তারিত কিছু বলতে পারব না। এ বিষয়ে বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button