দিঘলিয়ায় নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ধর্ষককে গণধোলায় দিয়ে পুলিশে দিয়েছে থানায় মামলা দায়ের

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটিতে ৯ বছরের শিশুকে মোঃ বারেক সরদার নামক জনৈক ভ্যানচালক ধর্ষণ চেষ্টা কালে তার চিৎকার শুনে লোকজন ছুটে এসে ধর্ষককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৭ জুন) আনুমানিক সকাল ১১ টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি নতুনপাড়ার মৃত জয়নাল সরদারের পুত্র ভ্যানচালক মোঃ বারেক সরদার(৫৫) শিশু ছাত্রী (৯) কে অন্যান্য দিনের ন্যায় সেনহাটি লিচুতলা থেকে ভ্যানচালক মোঃ বারেক সরদার(৫৫) সেনহাটি খান এ সবুর প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু শিশুটিকে স্কুলে না নিয়ে গোয়ালপাড়া নাজমুলের কাঁঠাল বাগানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামিকে গণধোলাই দেয়। পরবর্তীতে সংবাদ পেয়ে সেনহাটি পুলিশ ক্যাম্পের পুলিশ গিয়ে ভিকটিম এবং আসামিকে উদ্ধার করে দিঘলিয়া থানায় নিয়ে আসে। দিঘলিয়া থানার ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস এ প্রতিবেদককে জানান, এ বিষয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-৬, তারিখ ২৭/০৬/২০২৬ ইং।


