দৌলতপুর জুট প্রেস ইউনিয়নের কার্যকরী কমিটির সভা : ২ সদস্য বহিষ্কার

স্টাফ রিপোর্টার : দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের (রেজি নং ১১৫৫)সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ ও যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন জমাদ্দার সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে স্ব স্ব পদ হইতে বহিষ্কার করা হয়েছে। বর্হিস্কার আদেশে উল্লেখ করা হয় সংগঠন বিরোধী কার্যকলাপ,সংগঠনের নামে বিভিন্ন জুট প্রেস ও বিজেএ হইতে টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করার অভিযোগ এনে দুইদিন ৫ মে ২০২৬ ও ১২ জুন ২০২৬ দুইবার কার্যকরী কমিটির সভায় উপস্থিত হননি ও নোটিশ বইতে স্বাক্ষর করেননি। উক্ত কারণে সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ ও যুগ্ম সম্পাদক আফজাল হোসেন জমাদ্দার কে ৭ জুন-২০২৬ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তারা কোন নোটিসের জবাব না দেওয়ায় ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি বিভিন্ন পাট কোম্পানিতে কর্মরত শ্রমিক কর্মচারী, জুট প্রেস ও বিজেএ কর্তৃপক্ষের অফিসে তদন্তপূর্ব প্রতিবেদন দাখিল করেন। তাতে ২ সদস্যের বিরুদ্ধে ৪ লক্ষ ৫৯ হাজার টাকা আত্মসাৎ এর প্রমাণ পাওয়া যায়। যে কারণে গঠনতন্ত্রের ২০ নং ধারা মোতাবেক ইউনিয়নের স্বার্থ বিরোধী কার্যকলাপ ও অর্থ আত্মসাৎ এর দায়ে সহ-সভাপতি( ২) ও যুগ্ম সম্পাদক দ্বয়কে বহিষ্কার করা হয়। যার অনুলিপি শ্রম অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি(সিনিয়র সহ-সভাপতি) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শনিবার সকাল দৌলতপুর ইস্পাহানি জুট প্রেস (খুলনা জুট ইন্ডাস্ট্রিস) গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সহ-সভাপতি আক্কাস চাকলাদার, বাবুল সিকদার, রেজাউল শেখ, কামরুল ইসলাম, মাসুদ খা, আবুল কালাম, সালাম খা, রিপন হাওলাদার, কার্যকরী সদস্য আনসার শেখ, মোঃ কামরুল,মিলন শেখ, ইস্পাহানি জুট প্রেস হাউজ নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ শিপন, মোঃ শহিদুল, মোহাম্মদ জাফর ও ইব্রাহিম সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন জুট প্রেসের শ্রমিক বৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন, সকলকে উক্ত দুই নেতার বহিষ্কার আদেশ বিষয়টি সকলকে অবগত করেন ও এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখা জন্য সকলের প্রতি আহ্বান জানান। সংগঠনের আইন ভঙ্গ করলে সে যেই হোক তাকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিচারের আওতায় আনা হবে।


