২১ জেলায় বিদ্যুৎ সিবিএ’র গেট সভা অনুষ্ঠিত : ১ জুলাই খুলনায় বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি ঃ সিবিএ কতৃক উত্থাপিত শিল্প বিরোধ নিষ্পত্তির জন্য দ্বিপক্ষীয় বৈঠক আহ্বান না করার প্রতিবাদে এবং ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলায় আজ ২৭ জুন গেট সভা/ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গেট সভায় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন যে গত ৭ মে ২০২৬ তারিখে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্তৃপক্ষের নিকট পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র এর পক্ষ থেকে ১২ দফা সম্বলিত শিল্প বিরোধ/দাবী উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইনে বিরোধ উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে সিবিএ’র সাথে আলোচনার সাপেক্ষে কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করার বিধান থাকলেও আজ একমাস ২০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোন দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করেন নি। কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রম আইনের প্রতি তথা শ্রমিকদের দাবি দেওয়ার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের প্রতিবাদে এবং দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৭ জুন ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলায় গেট সভা/মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন ৩০ জুনের মধ্যে আলোচনায় না বসলে পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক আগামী ১ জুলাই সকাল ১১ টায় খুলনার বয়রাস্থ বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের বিক্রয় ও বিতরণ বিভাগ খুলনা- ২,৩,ও ৫, বিক্রয় বিতরণ বিভাগ খুলনা-১ এবং বিক্রয় বিতরণ বিভাগ খুলনা-৪ দপ্তরের সামনে গেট সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ সবিএ ইউনিয়নের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মজিবরর রহমান, সহ-সভাপতি কাজী আলী আহসান সানি ও হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আলী হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা সম্পাদক জাকির হাসান এবং খুলনা জেলা শাখার ক্ষতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ জাকির আলম খান এবং মো: কালাম। এছাড়াও পিচরেট কর্মচারী কল্যাণ সমিতি এবং লাইন সহায়তাকারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


