স্কীল প্রোভাইডার’স সোসাইটির খুলনা বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার : ইঝঞচঝ খুলনা বিভাগ দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং স্কিল ট্রেনিং প্রোভাইডারদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে আজ খুলনা বিভাগের উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঝঞচঝ-এর প্রধান উপদেষ্টা মির্জা নুরুল গণি শোভন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন, রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ সাজেদুর রহমান সাজু, এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম ও জনাব মোঃ আফজাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ সালাউদ্দিন। সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা, সম্ভাবনা এবং দক্ষতা উন্নয়ন খাতের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ খাতকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এনএসডিএ (ঘঝউঅ)-এর সাথে সমন্বয়ের গুরুত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ইঝঞচঝ-এর খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আকরাম হোসেন (চেয়ারম্যান, যশোর নার্সিং ইনস্টিটিউট) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব অমিত মন্ডল (চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড প্রফেশনাল ট্রেনিং সেন্টার, খুলনা)। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দক্ষ বাংলাদেশ গড়ার যাত্রা আরও বেগবান হবে। “দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ঐক্যবদ্ধ।”


