স্থানীয় সংবাদ

নগরীর জলাবদ্ধতা নিরসনের দাবি নাগরিক আন্দোলনের

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা নগরীর বিশেষ করে রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসা মোড়, সহ অন্যান্য স্থানে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছে নাগরিক আন্দোলন। এ সংগঠনের পক্ষ থেকে বলা হয় জলাবদ্ধতার কারণে কর্মঘন্টা নষ্ট হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচে জলাবদ্ধ নিরাসন প্রকল্প নেয়া হলেও তা কাজে আসছে না। অথচ নগরবাসী প্রতি বছর পৌরকর দিলেও নাগরিক সেবা পাচ্ছে না। শনিবার সন্ধ্যায় বিএমএ মিলনায়তনে নাগরিক আন্দোলনের সাপ্তাহিক সভায় এ প্রসঙ্গ তোলা হয়। সংগঠনের সভাপতি ও বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন এফ এম হারুনার রশিদ, জিএম আব্দুর রব, মোঃ আব্দুস সবুর, এ কে এম গোলাম আযম, গাজী নওশের আলী, স ম রেজাউল করিম, কামরুজ্জামান সাদ, টিপু সুলতান, শেখ আলমগীর হোসেন, এ্যাডঃ মৃত্যুঞ্জয় কুমার সরদার, কাজী আব্দুস সউদ প্রমুখ। সভায় ডাঃ শেখ বাহারুল আলমকে আহবায়ক ও কামরুজ্জামান সাদকে সদস্য সচিব করে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। সভায় খুলনা নগরীর আইন শৃংখলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয় নগরবাসীর যানমালের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। নিরাপত্তার পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button