স্থানীয় সংবাদ

২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : যশোর বোর্ডে পরীক্ষার্থী ১,১৭১৭৭জন, ছাত্রীর সংখ্যা বেশী

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ চলতি বছরে আসছে ২ জুলাই থেকে দেশের সকল বোর্ডের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর অত্র বোর্ডের অধীনে ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) থেকে ২৪০ টি কেন্দ্রে ১লাখ ১৭ হাজার ১৭৭জন পরীক্ষা অংশ নিচ্ছেন। ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশী। এর মধ্যে ছাত্র ৫৬,৯০৮৮জন ও ছাত্রী ৬০হাজার ১৮৯জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন রোববার ২৮ জুন দুপুরে এ প্রতিনিধিকে এই তথ্য নিশ্চিত করেন। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবাধ সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার সকল প্রস্তুতি ইতি মধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার প্রথম দিন থেকে গুরুত্ব বিষয় বুঝে বোর্ড থেকে ১জন প্রতিনিধিকে ভিজিলেন্স টিমে অর্ন্তভূক্ত করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেছেন,আসছে ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ১ টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার পূর্বের দিন অর্থাৎ ১ জুলাই পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পুরনের দিন থাকায় কয়েকজন পরীক্ষার্থী বাড়তে পারে। এক প্রশ্নের জবাবে তিনি জানান,এবারের এইচএসসি পরীক্ষায় ৬০ থেকে ৭০টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদন পাওয়া গেছে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদন যাচাই বাছাই করে তাদের শ্রুতি লেখক দেয়ার চুড়ান্ত বিষয়টি পরীক্ষার আগের দিন ঠিক করা হবে। এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহনের প্রস্তুুতি সম্পন্ন করতে ইতি মধ্যে কেন্দ্র সচিবদের নিয়ে বোর্ডে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এ বছর এইচএসসি পরীক্ষায় খুলনা জেলা থেকে ২৩,৫৪৭জন, বাগেরহাট জেলা ৮,২২৯জন,সাতক্ষীরা জেলা ১২,২৭৭জন, কুষ্টিয়া জেলা ১৫,৩৮৩জন,চুয়াডাঙ্গা জেলা ৭,৫৭৯জন, মেহেরপুর জেলা ৩,৯১৫জন, যশোর জেলা ১৯,৭৯১জন,নড়াইল জেলা ৪,৬৯৯জন, ঝিনাইদহ জেলা ১৪,৭০২জন ও মাগুরা জেলা থেকে ৭,০৫৫জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২২,৭২৩ জন, মানবিক বিভাগ থেকে ৮১,৯৬০জন ও ব্যবসা বাণিজ্য বিভাগ থেকে ১২,৪৯৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮০,৩৬৫জন, সর্বমোট অনিয়মিত পরীক্ষার্থী ৩৫,৮৫৩জন। এর মধ্যে আংশিক অনিয়মিত পরীক্ষার্থী ৩১,১২০জন ও মানোন্নয় পরীক্ষার্থী ৯২৭জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৪২জন। অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে সকল বিষয় পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪,৭৩৩জন। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মতিন আরো জানিয়েছেন,এইচএসসি পরীক্ষা গ্রহনের ৩০মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button