স্থানীয় সংবাদ

খুলনা রেঞ্জের বিদায়ী ডিআইজি রেজাউল হকের সাথে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা রেঞ্জের বিদায়ী ডিআইজি রেজাউল হক খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় তিনি প্রেসক্লাবে আসেন ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খুলনা রেঞ্জের বিদায়ী ডিআইজি এসময় একজন পুলিশ সদস্যের আঁকা একটি চিত্রকর্ম খুলনা প্রেসক্লাবকে উপহার দেন। প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি মোঃ জহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ এরশাদ আলী, আতিয়ার পারভেজ, আশরাফুল ইসলাম নূর, দেবব্রত রায়, নাজমুল হক পাপ্পু, মোঃ হেলাল মোল্লা, মোঃ আতিয়ার রহমান তরফদার, রীতা রানী দাস, মানজারুল ইসলাম, নূরুল আমিন নূর, মো. মাসুম বিল্লাহ ইমরানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button