স্থানীয় সংবাদ
খুলনার বটিয়াঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত

বুটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঠিকরাবাদ পল্লীর সামনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকেএক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়২ জন নিহত ও আহত ২ জন । জানা গেছে,খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক এবং কপিলমুনি থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক উক্ত স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও ২ জন আহত হয়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



