সুপ্রিম কোর্টে রায়ে সুজন খুলনা জেলা ও মহানগর কমিটির সন্তুষ্টি প্রকাশ

খবর বিজ্ঞপ্তিঃ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে তত্তাবধায়ক ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু সংশোধন বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীল ৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। এর ফলে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পূনঃবহাল হলো। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যর আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে এ রায় প্রদান করেছেন। যা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রায় হিসেবে বিবেচিত হচ্ছে। সু-শাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ মোট চার জন এই আপিল মামলা দায়ের করেন। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) খুলনার জেলা কমিটির সভাপতি এড. কুদরত-ই-খুদা ও মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইামাম, জেলা সম্পাদক এস এম সোহরাব হোসেন এবং মহানগর সম্পাদক এস কে এম তাসাদুজ্জামান সন্তষ্টি প্রকাশ করে বলেন, এই রায় দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তারা এই রায় বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান এবং বলেন এই রায়ের বাস্তবায়ন হবে জুলাই আন্দোলন আকাঙ্খার অন্যতম বাস্তবায়ন।



