স্থানীয় সংবাদ

খুলনায় কোটাবিরোধী ছাত্রনেতাদের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

জুলাই আন্দোলনের দিনগুলি-১৩

এম সাইফুল ইসলাম ঃ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট গড়ে ওঠার ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৩ জুলাই, শনিবার, সরকারি চাকরির সব গ্রেডে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের কেন্দ্রীয় নেতারা জানান, পরদিন ১৪ জুলাই (রোববার) রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এ কর্মসূচির অংশ হিসেবে খুলনাতেও কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পীর নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সংগঠক মহরম হাসান মাহিম, নাজমুল ইসলাম, ডাকুয়া আল আমিনসহ খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক ছাত্রনেতা ও আন্দোলনকারী। পরবর্তীকালে আন্দোলন চলাকালে মহরম হাসান মাহিম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন, যা সে সময় আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন জুলাই মাসজুড়ে আরও বিস্তৃত হয় এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button