স্থানীয় সংবাদ

খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ উদ্ধার : পিতা-মাতার ভূমিকা নিয়ে পুলিশের সন্দেহ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত নির্ঝরা (১৭) নগরীর ৮৯ নম্বর বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেনের মেয়ে।
ওসি জানান, নিহতের বাবা মো. আলীম হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে গিয়ে তার মেয়ের বলে শনাক্ত করেন। পরে পুলিশ তাদের বাড়িতে গেলে সেখানে তালাবদ্ধ অবস্থায় ঘর পাওয়া যায় এবং নিহতের বাবা-মায়ের কোনো সন্ধান মেলেনি।
পুলিশের প্রাথমিক ধারণা, নির্ঝরাকে অন্য কোথাও হত্যা করে লাশ প্লাস্টিকের বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে। নিহতের বাবা-মায়ের রহস্যজনক অনুপস্থিতিকে সন্দেহজনক হিসেবে দেখছে পুলিশ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button