স্থানীয় সংবাদ

খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লি: এর ৫৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লি: এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লি: এর বর্তমান ব্যবস্থাপনা কমিটি এ সভার আয়োজন করে। সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতি এস এম ফরিদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা সমবায় অফিসার মো: জহিরুল ইসলাম এবং সদর থানার মেট্রোপলিটন সমবায় অফিসার মো: মোস্তফা কামাল। স্বাগত বক্তৃতা করেন ব্যাংকের ম্যানেজার মো: তরিকুল ইসলাম এবং সভা পরিচালনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য তরফদার বাদশা মিয়া। অন্যান্যের মধ্যে সমবায় ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সদস্য গাজী মোন্তাজ আলী, ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শফিকুল ইসলাম, সমবায়ীদের মধ্যে মো: মোদাচ্ছের প্রমুখ সভায় বক্তৃতা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button