স্থানীয় সংবাদ

যশোর বোর্ডে এইচএসসি তথ্য ও প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত ২৫৯৩ : বহিস্কার ২

যশোর ব্যুরো ঃ এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) (২৭৫) বিষয় পরীক্ষা শনিবার ১০ জুলাই সকালে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৮৯৭৬১জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৭১৬৮জন। অনুপস্থিত হন ২৫৯৩জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ও কুষ্টিয়া জেলায় একজনকে বহিস্কার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.হোসেন আলী। তিনি আরো জানান, শনিবারের তথ্য ও প্রযুক্তি আবশ্যিক বিষয় পরীক্ষায় খুলনা বিভাগের ২৪০ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বোর্ডের অধীনে খুলনা জেলায় অনুপস্থিত ৫২৬জন, বাগেরহাট জেলায় ১৭৩জন অনুপস্থিত থাকলেও এ জেলার ফকিরহাট উপজেলা কেন্দ্র নং ২৩৪ এ রোল নং ৬০১৯০০ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সাতক্ষীরা জেলায় অনুপস্থিত ৩০০জন,কুষ্টিয়া জেলায় অনুপস্থিত ৩০৮জন ,এ সময় কুষ্টিয়া কেন্দ্র নং ২৭২এ রোল নং ৮০৯১১৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় অনুপস্থিত ১৮৪জন, মেহেরপুর জেলায় ৮৬জন, যশোর জেলায় ৩৪৭জন, নড়াইল জেলায় ১৪৩জন, ঝিনাইদহ জেলায় ৩৫৪ জন ও মাগুরা জেলায় অনুপস্থিত ১৭২জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button