যুবদল নেতা মাহবুবুর হত্যার এক বছর এখনও বাবার জন্য টাকা জমায় সন্তান

#তদন্ত শেষ হয়নি # আতঙ্কে পরিবার
এম সাইফুল ইসলাম ঃ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। বয়স মাত্র নয় বছর । গত এক বছর আগে তার বাবা যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লাকে গু এবং পায়ের রগ কেটে হত্যা করলেও নিষ্পাপ এ শিশু বিশ্বাস করে না এ চিরন্তর সত্য কথা। বাবাকে নিয়মিত চিঠি রিখে। বাবার জন্য টাকা জমিয়ে রাখে । বাড়িতে ফিরলেই একসাথে মজা করবে। শপিং এ যাবে খাবার কিনবে। একই অবস্থা তার বড় বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। তার বয়স ১২ বছর । তিনি পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী। তিনিও নিয়মিত ডায়েরি লিখে বাবাকে নিয়ে। যেখানে বাবাকে ঘিরে রয়েছে হাজারো স্বপ্নের কথা। দুই মেয়ের এসব দৃশ্য দেখে ডুকরে কাদে স্ত্রী এরিন সুলতানা। জানা ২০২৫ সালের ১১ জুলাই নিজ বাড়ির সামনে মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বছর ঘুরলেও এখনও তদন্ত শেষ হয়নি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান মোল্লা হত্যাকা-ের। হত্যা মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন কারাগারে রয়েছেন, বাকিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নিহতের পরিবারকেও হুমকি দিচ্ছেন। পুলিশকে জানিয়েও ফল পাচ্ছেন না যুববদল নেতার পরিবার। আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। স্ত্রী এরিন সুলতান বলেন, মামলাটি নিয়ে আমরা যে আশা করেছিলাম সেটি হয়নি। হত্যাকা-ের নেপথ্যের কারণ, কারা নেতৃত্ব ও অর্থ দিয়েছে-এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা এএফএম জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি ফুলতলা থেকে অস্ত্রসহ আপ্পানসহ দু’জন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি মাহবুব হত্যাকান্ডে ব্যবহার করা হয়েছে বলেও আপ্পান আদালতে স্বীকারোক্তি দেয়। তবে সে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে পুলিশকে। ব্যালেস্টিক পরীক্ষার জন্য আবেদন করা হলে সেটির অনুমতি দিয়েছে আদালত। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আদালতে চার্জশিট প্রদান করা হবে।
যুবদল নেতা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান মোল্লা হত্যাকা-ের এক বছরেও কোন কার্যকরি পদক্ষেপ না থাকায় প্রশাসনের প্রতি হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহানগর সভাপতি সফিকুল আলম মনা। তিনি বলেন, মাহবুব হত্যার এক বছরে দল থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তবে এক বছরেও মামলা তদন্ত শেষ হয়নি যা অত্যান্ত হতাশাজনক। এর তীব্র নিন্দা জানাচ্ছি।



