স্থানীয় সংবাদ

আড়ংঘাটায় পানিবন্দী অসহায় মানুষের পাশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল

স্টাফ রিপোর্টার : বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা। বন্যার্ত ও পানিবন্দী অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের সকল মানুষ ও দলের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান ও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং একই সাথে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা যথাযথ পালনের উদ্দেশ্যে, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইসতির সহযোগিতায় আড়ংঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (১১ জুলাই) বিকালে সরদার ডাঙ্গা ঈদগা সংলগ্নে ওই এলাকায় ভারী বৃষ্টিতে পানিবন্দী অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে শুকনা খাবার বিতরণ করা হয়। আড়ংঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতলুবুর রহমান মিতুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা মুনতাসির আল মামুন । এ সময় উপস্থিত ছিলেন সাবেক দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওহিদুজ্জামান রনি, মো. রবি, ইউনুস সরদার, সাখায়াত হোসেন, রেজোয়ান শেখ, নারায়ণ মিশ্র, হিমু শেখ, সাইফুল ইসলাম, মোঃ জিয়া, মোস্তাকিন রহমান, মোঃ হাসান, আরিফ মুন্সী, ফারুক সানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জাতীয়তাবাদী দল দেশের যে কোন ক্রান্তিলগ্নে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। ইতোমধ্যে দেশের বন্যার্ত মানুষের পাশে থাকার, সহযোগীতা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে সারা দেশের মতো খুলনায়ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়াবার নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা- ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী ও প্রিয় নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা মোতাবেক আমরা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের পাশে দাঁড়াচ্ছি, খাদ্য সহায়তা করছি। অতিতের মতে দলের নির্দেশনা মোতাবেক সবসময় অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগীতা করবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button