স্থানীয় সংবাদ

খুলনায় স্কুল ছাত্রী ‘নির্জনা’ হত্যার বিচার দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সরকারী ইকবালনগর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ‘নির্জনা’ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার নগরীর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, নিহত স্কুল ছাত্রী”নির্জনা”র ঘাতক পিতা-মাতা মাদকাসক্ত। তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তারা একাধিকবার আটক হয়েছে। এ মাদকাসক্ত দম্পতি তাদের একমাত্র কন্যাকে পৈশাচিকভাবে হত্যা করেছে।বক্তারা এ হত্যাকান্ডে অভিযুক্ত পিতা আকাশকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।বক্তারা দাবি করেন হত্যাকারী দম্পতি নিজেদের অপরাধ আড়াল করার জন্য মেয়ের নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বক্তারা বলেন, নিজের সন্তানকে নির্মমভাবে হত্যাকারী পিতা-মাতা সমাজে নিকৃষ্ট এবং ধিকৃত।তারা এই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের প্রতি আবেদন জানান। “বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নারী, পুরুষ ও শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে “নীরবতা নয়, প্রতিবাদ!”, “আমার বোন কবরে, খুনি কেন বাইরে? প্রশাসন জবাব চাই” লেখা সম্বলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সদস্য শেখ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ আলম বাবু মোড়ল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব,সাংগাঠনিক সম্পাদক ডাঃ শাহীন আহসান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এজে কুন্দ্দুস, ইয়াছির, ডাঃ হালিম মোড়ল, শুভ, শহিদ, সাগর, হাফেজ সোলায়মান, নাজমুল, ইমরান, মামুন, গোলাম রসুল, জুবায়ের প্রমূখ। উল্লেখ্য গত ৮ জুলাই নগরীর খুলনা থানার প্রান্তিকা আবাসিক এলাকায় এক কিশোরির বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়।অনুসন্ধানে পুলিশ জানতে পারে নিহতের নাম আরফানা হোসেন নির্জনা।ঘটনায় জড়িত নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাকে ১০ জুলাই পুলিশ আটক করে। সীমা ঘটনার বিবরণ উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মূল হত্যাকারী নির্জনার পিতা আলিম হোসেন আকাশকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button