স্থানীয় সংবাদ

নগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নিবন্ধিত শিশুদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “সুরক্ষিত শৈশব, সুস্থ জীবন” শীর্ষক কর্মসূচির আওতায় নিবন্ধিত শিশুদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী ইঞ্জি. আব্দুল আলীম, মো. রিয়াল হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন বাবু, মো. আতিয়ার রহমান, সমাজকর্মী মো. রাজ্জাক, ২৪ নং ওয়ার্ড সচিব এম এ বাকি, মো. সোহাগ হাওলাদার, লায়লা পারভীন, তানিয়া আক্তার শারমিন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি মো. বিল্লাল শিকদার, নাদিয়া, রানী প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান শেষে নিবন্ধিত শিশুদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত অভিভাবকরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button