স্থানীয় সংবাদ

খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মনিকে এমইউজের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিকে খুলনা ওয়াসার চেয়ারম্যান নিযুক্ত করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং তাকে অভিনন্দন জানিয়েছেন এমইউজে নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট খুলনা জেলা কমিটির সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান। বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির নেতৃত্বে খুলনার উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এর সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড.মো: জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button