স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর এর সম্পাদক ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন । একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা। সাংবাদিক তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগম (৭৯) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি গতকাল সকাল সোয়া ১০টায় খুলনা মহানগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর পূর্ব বানিয়াখামার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিবৃতিদাতার হলেন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন, সহ-সভাপতি হাসান আল-মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুল আলম সুমন, নির্বাহী সদস্য আরিফুর রহমান সোহেল ও আরাফাত হোসেন অনিক, সদস্য নেয়ামূল হোসেন কচি, আবু সাঈদ, আমির সোহেল, আবুল বাশার, জাকারিয়া হোসেন তুষার, জুয়েল শেখ, শেখ মোঃ রাসেল, মোঃ রফিক আলী, মাহাবুবুর রহমান, জিএম দুলাল, শেখ জালাল, মোঃ শাকিল, তানবির ইসলাম প্রান্ত, আব্দুল হালিমসহ সংগঠনের সকল সদস্য। বিবৃতিতে খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button