খুলনায় ৫ আগষ্ট ইসলামী আন্দোলনের গণ-মিছিল

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ ই আগস্ট বিকাল ৪ টায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হবে।
রবিবার (২ আগষ্ট) সন্ধ্যা সাতটায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের এক জরুরি বৈঠক নগর সভাপতি মুফতি ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় উপস্থিত ছিলেন শেখ মোঃ নাসির উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, মুহা. সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, গাজী মিজানুর রহমান, আব্দুল মান্নান, মনজুরুল ইসলাম কবির হোসেন হাওলাদার, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ বাদশা খান, বন্দ সরোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের পলাশ শিকদার, যুব আন্দোলনের আব্দুর রশিদ মমিনুল ইসলাম নাসিব ছাত্র আন্দোলনের হাবিবুল্লাহ মেজবাহ।
সভায় আগামী ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



