স্থানীয় সংবাদ

নিরাপত্তা চাইলেন এক অসহায় নারী

# যশোরে সংবাদ সম্মেলনে জমি দখলের অভিযোগ #

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের প্রায় ২২ বিঘা জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্নেহলতা পারভীন বিউটি। রোববার ২ আগস্ট দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে স্নেহলতা পারভীন বলেন,তাদের পিতা মরহুম হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি আইন অনুযায়ী ওয়ারিশদের মধ্যে বণ্টন হলেও তার ছোট ভাই আল-ইমরানের অংশ বড় ভাই ব্যারিস্টার একেএম মোর্তজা রাসেল বেআইনিভাবে দখল করেন। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
তিনি অভিযোগ করেন,আদালতের বাইরে প্রভাব খাটিয়ে স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় তাদের বসতবাড়িসহ প্রায় ২২ বিঘা জমি দখল করা হয়েছে। বাধা দিতে গেলে তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের ভয়ে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অবশিষ্ট জমিও দখলের চেষ্টা চলছে এবং বাধা দিলে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্নেহলতা পারভীন প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button