স্থানীয় সংবাদ

খুলনা বিশেষায়িত হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রানালয়ের নির্দেশনা রোগী, স্বজনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সু-স্বাস্থ করতে প্রতি সপ্তাহে একদিন হাসপাতাল চত্বরে আগাছা বনজঙ্গল সহ আন্তঃ ও বহির্বিভাগ পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে যার প্রেক্ষিতে খুলনা বিশেষায়িত হাসপাতাল চত্বরে গতকাল সোমবার দুপুর বারোটায় হাসপাতালটির পরিচালক ডাঃ শেখ আবু শাহীনের নেতৃত্ব হাসপাতালটির চত্বরে আগাছা বনজঙ্গল পরিচ্ছন্নতামূলক অভিযান পরিচালিত হয়। এসময় তিনি নিজ হাত দিয়ে আগাছা পরিস্কার শুরু করেন। পাশাপাশি তার উপস্থিত সকলে পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, হাসপাতালটির আর এমও ডাঃ প্রকাশ চন্দ্র দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা ও মোঃ ওয়াহিদুজ্জামান, সহ নার্স কর্মচারী বৃন্দরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button