প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশেই বৈষম্যহীন উন্নয়ন হবে

# মাননীয় সংসদ সদস্য ফাহমিদা হকের সাথে কেডিএ’র শুভেচ্ছা বিনিময় #
প্রেস বিজ্ঞপ্তি ঃ খুলনা-২ ও ৬নং আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বৈষম্যহীন উন্নয়ন হবে। জনগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। অবহেলিত খুলনা অঞ্চলের মানুষের কন্ঠস্বর হিসেবে আমিও জাতীয় সংসদে কথা বলবো। খুলনার মা-মাটি-মানুষের উন্নয়নে কেডিএ যে সকল পরিকল্পনা নিয়েছে বা নেবে আমি অবশ্যই সে সব প্রকল্প বাস্তবায়নে অকুণ্ঠ সমর্থন দেবো। খুলনার মানুষের জন্য মন্ত্রণালয়ে ধর্ণা দেবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুলনাবাসীর পক্ষে দাবি-দাওয়া তুলে ধরবো।
গতকাল সোমবার (০৩ আগস্ট) দুপুর ১টায় নগরীর অভিজাত হোটেলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র পক্ষ থেকে অভ্যর্থনা প্রদানকালে সংসদ সদস্য ফাহমিদা হক এসব কথা বলেন। খুলনায় আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা এসময়ে তাঁর গৃহীত প্রকল্প ও পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন। খুলনার সার্বিক উন্নয়নে পরস্পারিক সহযোগিতা প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাঁরা। সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হককে কেডিএ ভবনে পরিদর্শন ও প্রকল্পসমূহ অবলোকন করার আহবান জানান। মঙ্গলবার সকাল ১০টায় কেডিএ পরিদর্শনে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি।
কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনার নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, উপ-পরিচালক (প্রশাসন চলতি) মো. ইজাদুর রহমান প্রমুখ।।



