স্থানীয় সংবাদ

বাগেরহাটে চুরি ও ছিনতাই হওয়া ব্যাটারি চালিত ৮টি অটোরিক্সো ও ১১টি স্যালোমেশিনসহ ৪ জন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে পুলিশ অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া ব্যাটারি চালিত আটটি অটোরিক্সো ও ১১টি স্যালোমেশিনসহ চুরির সাথে জড়িত অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতভর বাগেরহা জেলা শহরের বিভিন্ন গ্যারেজে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া অটোরিক্সা ও স্যালো মেশিনগুলো চুরি ও ছিনতাই করা বলে পুলিশ দাবি করেছে। তবে চুরির অভিযোগ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে জেলা পুলিশ অফিসে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে প্রেস ব্রিফিং করেন। আটককৃতরা হলো বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (২৮), একই এলাকার ইউনুস শিকদারের ছেলে শাহ আলম (২৯), পৌরসভার খারদ্বার এলাকার আব্দুল গনির ছেলে আব্দুল হালিম (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামের নয়ন সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২১)। পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সাংবাদিকদের বলেন, জেলার বিভিন্ন উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি বেড়ে গেছে। অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় গত ১২ জুলাই বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলার আসামীদের শনাক্ত করতে পুলিশ তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে অভিযান চালিয়ে ফারুক হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুকের দেয়া তথ্য অনুযায়ি একটি গ্যারেজ থেকে ৩টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়। এই অটোরিক্সার মধ্যে দুটির মালিকানা দাবি করা দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ। এই ৩ জনের দেয়া তথ্যমতে আরও একটি গ্যারেজে অভিযান চালিয়ে ৫টি অটোরিক্সা ও ১১টি স্যালোমেশিন উদ্ধার করা হয়। তারা এই অটোরিক্সা ও স্যালোমেশিন কোথা থেকে কবে কেনা হয়েছে তার তথ্য প্রমাণ তারা দিতে পারেনি। উদ্ধার হওয়া ৮টি অটোরিক্সা ও ১১টি স্যালোমেশিন ক্রয়ের কোন বৈধ কাগজপত্র তারা পুলিশকে দেখাতে পারেনি। চুরির সাথে জড়িত ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। অটোরিক্সা ছিনতাই ও চোর চক্রের আরও কিছু সন্ধান পাওয়া গেছে তাদেরও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button