স্থানীয় সংবাদ

খুলনায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন

প্রবাহ ডেস্ক
নানা কর্মসূচির মধ্যে দিয়ে খুলনার বিভিন্ন স্থানে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত সংবাদ।
ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলার সম্প্রসারিত ভবনের হলরুমে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন হয়। উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবীর, মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, উপজেলা ইঞ্জিনিয়ার মুহা. দারুল হুদা, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, শেখ মশিউর রহমান লিটন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা লিখন, চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কয়রা
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা সদরে গণমিছিল শেষে কপোতাক্ষ কলেজের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, জেলা সুরা সদস্য প্রভাষক আঃ রব, হাফেজ জাহাঙ্গীর আলম, জেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ ওলিউল্যাহ, উপজেলা সভাপতি শাহাবুদ্দিন শিহাব, জামায়াত নেতা মাওলানা সাজ্জাদুল্যাহ, মাষ্টার সাইফুল্লাহ হায়দার, মাষ্টার নুর কামাল, মোঃ মিজানুর রহমান, আবু সাঈদ, ডাঃ ইছাক আলী খান প্রমুখ। অপরদিকে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জিএম মোনায়েম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, জুলাই যোদ্ধা আলতাফ হোসেন, বুলবুল আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে আহত জুলাই যোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শহীদ জুলাই যোদ্ধাদের মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আয়ুব আলী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটা
দিবসটি উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় স্থানীয় পরিষদ অডিটরিয়ামে পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রাণী সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, আরএমও ডাঃ রাহুল বিশ্বাস, পিআইও সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনি, সাবেক সম্পাদক জিয়াউর রহমান জিকু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, ভাঃ ইউপি চেয়ারম্যান কবির আকুঞ্জী, বিএনপি নেতা নূর আলম ভূইয়া, মোল্লা সেলিম, টুটুল গোলদার, কামেশ খান, মানবাধিকারকর্মী সরদার হাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
‎তালা
‎দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ। ‎এ সময় বক্তব্য রাখেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানা ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, জামায়াত নেতা মাওলানা মফিদুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সাকিব হোসেন প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎এছাড়া, একইদিন বিকাল ৫টায় জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এসময় অন্যানের মধ্যে জামায়াত নেতা ডা. আফতাব উদ্দীন, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক আয়ুব আলী, অধ্যাপক খলিলুর রহমান, এ্যাডঃ মশিয়ার রহমান, রেজাউল ইসলাম, আলী হুসাইন, হাফেজ শাহ আলম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তবিবুর রহমান। ‎সমাবেশ শেষে একটি বিশাল গণ মিছিল তালা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাগেরহাট
দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্বে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অধিদপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজ বিএনপি ক্ষমতায়। যে জন্য ছাত্রজনতা বুকের রক্ত দিয়েছে, এদেশের মানুষ গণভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করতে। অথচ সেই জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এদিন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা জামায়াতের আমির মওলানা রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button