স্থানীয় সংবাদ

বন্দোবস্তপ্রাপ্ত জমি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটার : বন্দোবস্তপ্রাপ্ত জমি ও মৎস্যঘের দখলের অভিযোগ প্রসাশনের হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবিতে খুলনা প্রেসক্লাবে বধুবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুধাংশু শেখর ঢালী, পিতা-মৃত কালিপদ ঢালী, সাং-হালিয়া, ডাকঘর-হালিয়া, উপজেলা- বটিয়াঘাটা, জেলা-খুলনা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ভোগদখলে থাকা জমি ও মৎস্যঘের নিয়ে একটি পক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আমাকে বিভিন্নভাবে হয়রানি, ক্ষতিগ্রস্ত এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে আমি অভিযোগ করছি। কাজীবাদা নদী ভরাট হয়ে যাওয়া সরকারি খাসজমি সৃষ্টি হয়েছে, সেই জমি আমরা জমির সৃষ্টিলম থেকে ভোগদখল করে আসছি। পরবর্তীতে ২০১১-২০১২ সালে আমরা ওই জমির স্থায়ী বন্দোবস্ত পাই এবং নিয়ম অনুযায়ী মিউটেশন সম্পন্ন করি। কিন্তু বি.আর.এস/রেকর্ড প্রকাশের সময় ওই জমি ভুলভাবে সরকারের খাস খতিয়ানে চলে যায়। এ কারণে রেকর্ড সংশোধনের জন্য আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। মামলাগুলো হলো-মামলা নম্বর ১৫৫/২১, ১৫৬/২১ এবং ৮৬/২২। এছাড়া সংশ্লিষ্ট জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি রয়েছে। পরবর্তীতে বন্দোবস্তুগ্রাপ্ত জমির মালিকদের কাছ থেকে লিখিত রেজুলেশনের মাধ্যমে মৎস্যঘের পরিচালনার দায়িত্ব পেয়ে আমরা দীর্ঘদিন ধরে ঘের পরিচালনা করে আসছি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর হোসেন ইমাম চৌধুরী ওরফে পল্টু এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান মাহমুদকে সঙ্গে নিয়ে পুনরায় আমাদের মৎস্য ঘের দখল করে বলে আমরা অভিযোগ করছি।
যারা আইন নিজের হাতে তুলে নিয়ে আমাকে হয়রানি, হামলা বা মৎস্যঘের দখলের চেষ্টা করছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button