স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১০৭

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১০৭ জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ৬ আগস্ট প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ২ হাজার ৪৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১২৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬২ জন রোগী। এ পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪১ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া খুলনা জেলায় ২৩ জন, বাগেরহাটে ২১ জন, যশোরে ৯ জন, নড়াইলে ৫ জন, ঝিনাইদহে ৩ জন, মাগুরায় ২ জন, মেহেরপুরে ২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন। সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মশার বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button