স্থানীয় সংবাদ

রূপসায় বিরোধের জের ধরে সৎ ভাইবোনের হামলায় আহত যুবক

# থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার : রূপসার ইলাইপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) ভুক্তভোগী মিকাইল মল্লিক প্রতিকারের দাবিতে ৭ জনের নাম উল্লেখ করে এ লিখিত অভিযোগটি দাখিল করেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার ৬ আগষ্ট আনুমানিক ৯ টার দিকে উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর গ্রামে প্রতিপক্ষ সৎ ভাই ও বোন মো. আজাহার মল্লিক (৫৫), মো. আনোয়ার মল্লিক (৪৮), মো. তুহিন মল্লিক (৩০), আরাফাত মল্লিক (২৪), রিফাত মল্লিক (২৮), রাবেয়া রহমান (৪০) ও বটিয়াঘাটার বাইনতলা এলাকার আফজাল শেখের স্ত্রী সালমা বেগম (৪৫) ভুক্তভোগী আহত মিকাইল মল্লিকের বাড়িতে এসে বলে তাদের নামে ঘর সহ জমি লেখে দিতে হবে। মিকাইল মল্লিক তখন জমি লিখে দিতে অস্বীকার করলে প্রতিপক্ষরা তার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র, দাঁ, রড, কুড়ালের আসাড়ি এবং গাছের ডাল দিয়ে মিকাইলকে এলোপাতারিভাবে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এছাড়া প্রতিপক্ষরা উপর্বপরি চর, কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়।

এমনকি হালিমা খাতুন (৩২) তার স্বামী মিকাইলকে বাছানোর জন্য দৌড়িয়ে আসলে ২নং বিবাদী তার স্ত্রীকে এলোপাতারিভাবে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এছাড়া ১নং বিবাদী দুই বছর বয়সী ছেলে আবরার মল্লিক কে স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। পরবর্তীতে ১নং, ২নং, ৩নং, ৫নং বিবাদীর জোরপূর্বক ভুক্তভোগীর ঘরে গচ্ছিত রাখা নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা এবং স্ত্রীর ও মেয়ের ১২ আনা ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে তাকে ঘরে আটকিয়ে রেখে বিবাদীরা ঘটনা স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং মিকাইল মল্লিককের চাচাতো ভাই বাবু মল্লিক (৪৩) এর সহযোগিতায় আহত অবস্থায় এসে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। ভবিষ্যতে তার পরিবারের ওপর বড় ধরনের কোন ক্ষতি হতে পারে বলে ভুক্তভোগী মিকাইল আশঙ্কা করছে। প্রতিপক্ষ আনোয়ার মল্লিক বলেন, নিজেদের মধ্যে জমিজমার বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও সামান্য হাতাহাতি হয়। বড় ধরনের তেমন কোন কিছু হয়নি। আমি এর মধ্যে কিছু না। বিষয়টি জানতে প্রতিপক্ষ আজাহার মল্লিকের সাথে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রূপসা থানার এস আই পংকজ কুমার বিশ্বাস বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গিয়ে দেখি এটা জমিজমা সংক্রান্ত বিষয়। পরে মিকাঈল নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button