রায়েরমহল এলাকার জমি সংক্রান্ত মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটারঃ রায়েরমহল এলাকার জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইরানী খাতুনের মিথ্যাচারের প্রতিবাদে খুলনা প্রেসক্লাব তারিখ বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শেখ আসাদুজ্জামান মামুন তার লিখিত বক্তব্য বলেন, গত ৪ আগস্ট রায়েরমহল এলাকার জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইরানী খাতুন আমার পরিবার ও স্থানীয় বিএনপি, মহিলা দল ও তাঁতি দলের বেশকিছু নেতা-কর্মিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ পেশ করেছেন। তিনি যে দাবি করেছেন তা হাস্যকর। দেশে বর্তমানে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত, অন্যায় করে কেউ রক্ষা পাবে না। আর আইনের উর্দ্ধে কেউ নয়। সেই মুহুর্তে আদালতের আদেশ অমান্য করে আমার পরিবার ও বিএনপি নেতা-কর্মিদের বিরুদ্ধে মিথ্যাচার আইন ভঙ্গের সামিল।সংবাদ সম্মেলনে ইরানী খাতুন উল্লেখ করেছেন, আমার পরিবারের সদস্য ও বিএনপি নেতা-কর্মিরা তার কাছে চাঁদা দাবি করেছেন। চাঁদা দিলে জমিতে বসবাস করতে দেওয়া হবে।



