স্থানীয় সংবাদ
কেইউজে’র নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়নের নতুন সদস্যপদ প্রদানের জন্য আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র দুই শত টাকা। একই সাথে পুরাতন সদস্যদের তথ্য হালনাগাদ করার কাজ শুরু হয়েছে। তথ্য হালনাগাদ ফরম বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া ইউনিয়নের সদস্যদের ‘সদস্য কল্যাণ তহবিল’ গঠনের লক্ষ্যে একশত টাকা মূল্যে সদস্য কল্যাণ তহবিল নামের নির্ধারিত ফরম বিতরণ করা হচ্ছে। প্রতি দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয় থেকে এ সকল ফরম সংগ্রহ করা যাবে। আগামী ২৫ আগস্ট পর্যন্ত ফরম সংগ্রহ এবং আগামী ৩০ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে। গত ২৭ জুলাই নির্বাহী পরিষদের প্রথম সভায় ইউনিয়নকে গতিশীল করতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।



