স্থানীয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এমইউজে খুলনার শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেছেন, বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন, নির্যাতন ও দুর্নীতির অবসান ঘটিয়েছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান। এখন লক্ষ্য একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়া। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানকে ভুলবে না, ভুলতে পারবে না। যদিও জুলাইকে ভুলিয়ে দেয়ার একটি তৎপরতা দেখা যায়। কিন্তু যারা এই ষড়যন্ত্রে লিপ্ত, তারা জানে না, জুলাইকে ভুলিয়ে দিতে চাইলে জনগণ তাদেরই ভুলিয়ে দেবে। কাজেই রাজনৈতিক দলগুলোর উচিত, জুলাইকে ধারণ করে সব দ্বন্দ্ব ভুলে দেশের জন্য কাজ করা। তিনি বলেন, ১৬ টি বছর শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হিসেবে প্রতিষ্ঠা করতে যেসব গণমাধ্যম ভূমিকা রেখেছিল, তারা আবার পুরনো সেই ষড়যন্ত্রে মেতেছে। ষড়যন্ত্রে লিপ্ত গণমাধ্যমের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়স্থ জিয়া হল চত্বরের জুলাই স্মৃতি স্তম্ভে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ সব কথা বলেন।
এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, সেলিম গাজী, এম এ আজিম, মাশরুর মুর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম বলেন, জুলাই জাতির অহংকার। কিন্তু জুলাই-পরবর্তী বিভিন্ন কোন্দল ও সঙ্কটে জুলাইয়ের পক্ষগুলোর মধ্যে একটি অনৈক্য সৃষ্টি হয়েছে। এটা যেন নতুন সঙ্কট নিয়ে না আসে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button