স্থানীয় সংবাদ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭), তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়শা। র‌্যাব-৬ জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল মিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button