বরিশাল সমিতির শোক ও সমবেদনা ‘

খবর বিজ্ঞপ্তি ঃ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাকসুদ আলম খাজা এবং সাবেক উপদেষ্টা ও কেসিসির প্রাক্তন প্যানেল মেয়র, শশীভূষণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নাহিদ সুলতানা এর ছোট মেয়ে– ঢাকা মাইল স্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক মাহামুদা ঐশী (৩৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার(০৭.০৮.২৬) ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ জুমা ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদ চত্বরে প্রথম জানাজা এবং ঐদিন বাদ এশা খুলনা মহানগরীর মহেশ্বর পাশা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। মরহুমার লাশ মহেশ্বর পাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। মরহুমা ঐশীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন —- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সমিতির নেতা জলিল খান কালাম, ফিরোজ আলম খান, সুলতান হোসেন খান, শফিকুল ইসলাম মধু, ডা: নুরুল হক ফকির, রোটারিয়ান আলতাফ হোসেন, এম এ সালাম, আবুল কালাম কবীর, আব্দুর রাজ্জাক, এডভোকেট শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার শামীম, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাবুল তালুকদার, সালাম মোল্লা,বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত, খন্দকার মুজিবর রহমান, নাজেম আলী খলিফা, হুমায়ুন কবীর বালি, সাংবাদিক মামুন রেজা হাওলাদার, মজিবর রহমান বাবুল, প্রমূখ।



