খুলনায় বিসিডিএস ৫ থানা নেতৃবৃন্দের নিষেধাজ্ঞা জারি

খবর বিজ্ঞপ্তি : সরকার স্বীকৃত ঔষুধ ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগস্টিস্ সমিতি’ খুলনার ৫ থানা যথাক্রমে- দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলী, দিঘলিয়া ও ফুলতলা থানার নেতৃবৃন্দ শনিবার (৮ আগষ্ট) এক লিখিত বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ সকল ঔষধ কোম্পানির আঞ্চলিক ও কেন্দ্রিয় উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং বিসিডিএস’ এর সকল পর্যায়ের (জেলা ও বিভিন্ন উপ কমিটিকে) জানান, ১৬ বছর পূর্বে খালিশপুর টু ফুলতলা ঔষধ ব্যবসায়ীর যে কমিটি ছিলো বর্তমানে কোন অস্থিত্ব নাই। তাছাড়া বর্তমানে উল্লেখিত ৫ থানায় বিসিডিএস এর আলাদা আলাদা বৈধ কমিটি রয়েছে বলে অবগত করেন। নেতৃবৃন্দ আরও জানান, গত ২০২৫ সালের ১ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে খালিশপুর টু ফুলতলা নামক কমিটিকে অবৈধ ঘোষনা করা হয়েছিল। তারা আরও উল্লেখ্য করেন, ওই কথিত কমিটির নামধারী লোকজন কেন্দ্রীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বিভিন্ন কোম্পানির কাছ থেকে নানা ইসুৎতে নির্বাচনী তহবিল সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায় কথিত অবৈধ কমিটির লোকজনের সহিত, সকল ঔষধ কোম্পানিকে কোন প্রকার অনুদান/লেনদেনের সাথে জড়িত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী বিসিডিএস ৫ থানার নেতৃবৃন্দ হলেন যথাক্রমে- দৌলতপুর থানা সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাঃ সম্পাদক মো. লিয়াকত হোসেন, খালিশপুর থানা সভাপতি মোঃ নুরুজ্জামান জামাল, সাঃ সম্পাদক এস এম সাইফুর রহমান, খান জাহান আলী থানা সভাপতি নুরুল আমিন, সাঃ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, দিঘলিয়া থানা সভাপতি মোঃ আল-আমিন, সাঃ সম্পাদক ইমরুল কায়েস ও ফুলতলা থানা সভাপতি প্রেমানন্দ সুর পিন্টু ও সাঃ সম্পাদক সালাউদ্দিন মোল্লা।
“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস” ২০২৬ উপলক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতির ০১ নং হল রুমে সকাল ১১.০০ ঘটিকায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এড: মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড: মোল্লা মশিয়ুর রহমান নান্নু ও যুগ্ম সম্পাদক এড: এম এম তৌহিদুজ্জামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র এ্যাড: আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতি খুলনা, এ্যাড: শেখ মাসুদ হোসেন রনি, এড: শেখ নুরুল হাসান রুবা, সাবেক সভাপতি জেলা আইনজীবী সমিতি, খুলনা, এডঃ এস, এম মোমরেজুল ইসলাম, সিনিয়র আইনজীবী ও যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, খুলনা, এড: লস্কর শাহ্ আলম, এড: তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এড: এ কে এম শহীদুল আলম, এড: বেগম আক্তার জাহান রুকু, এড: মোল্লা গোলাম মাওলা, এড: আসাদুল আলম, এড: সত্য গোপাল ঘোষ, এড: শরীফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এডঃ এস, এম মুজিবর রহমান, এড: মাহফুজুর রহমান মফিজ, এড: মো: মোশারফ হোসেন শেখ, এড: ইয়াসমিন আরা, জুলাই যোদ্ধা তাছিফ আহমেদ, এড: সত্য নারায়ন সাহা, এড: জুলকার নাইম, এড: মোল্লা আশিকুজ্জামান আশিক, এড: মিজানুর রহমান বাবু। জুলাই যোদ্ধা সহ অন্যান্য বক্তারা জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যাক্ত সহ শহীদের প্রতি শ্রদ্ধা ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি সমবেদনা প্রদর্শন করিয়া বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড: হারুন উর রশীদ, এড: আবুল হোসেন হাওলাদার, এড: মো: এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এড: মো: মহসীন চৌধুরী, এড: মো: মোশারফ হোসেন, এড: জয়দেব সরদার, এড: নুরুন নাহার নাজমুননেছা জেবা, এড: আ ফ ম মুস্তকুজ্জামান মুক্তা, এড: সেখ সোহান ইসলাম, এড: নারায়ন চন্দ্র মন্ডল, এড: শাহজাহান ঠাকুর, এড: শাকিরা ফেরদৌস রিমি, এড: স্বর্নালী দাস, এড: মো: হাবিবুর রহমান মালী সহ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতি মসজিদের ইমাম মো: জাহাঙ্গীর আনাম। একই সাথে আইনজীবী সহকারী সমিতিতেও আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সভাপতি জেলা আইজীবী সমিতি, খুলনা এবং বিশেষ অতিথী হিসাবে এড: মোল্লা মশিয়ুর রহমান নান্নু সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি, খুলনা উপস্থিত ছিলেন।



