স্থানীয় সংবাদ
গোয়ালখালীতে জলাবদ্ধতা সংবাদ প্রকাশের পর পরিদর্শনে সংশ্লিষ্ট কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ড গোয়ালখালীতে জলাবদ্ধতা সংবাদ প্রকাশের পর সরেজমিনে পরিদর্শন করেন কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা। গেল ৫ আগস্ট ও ৬ আগস্ট দুদিন পরিদর্শন করেন। এ সময়ে কেসিসি’র নির্বাহী প্রকৌশলী বিদ্যূৎ কুমার দাস, সহকারী প্রকৌশলী মোঃ ওবায়দুল্লাহ খানসহ ৯নং ওয়ার্ডের প্রশাসক মোঃ ফয়সাল আহমেদ। এছাড়া ঘটনাস্থলে এসে কর্মকর্তারা স্থানীয় ভুক্তভোগীদের দীর্ঘদিনের দুর্দশার কথা শোনেন। পাশাপাশি কর্মকর্তারা প্রশাসক সহ কেসিসি’র উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।



