স্থানীয় সংবাদ

ইয়াবাসহ গ্রেপ্তার : খুলনা জেলা যুবদল থেকে নাসির বহিষ্কার

স্টাফ রিপোর্টার : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকা-র অভিযোগে খুলনা জেলা যুবদলের সদস্য এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার (৮ আগস্ট ২০২৬) যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসির উদ্দীন সেন্টুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। নাসির উদ্দীন সেন্টুর কাছে বিএনপি মিডিয়া সেলের পরিচয়পত্র পাওয়া যায়। তিনি খুলনায় বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কাজ করে আসছেন। এছাড়া তিনি নিজেকে মিডিয়া কর্মি পরিচয় দিতেন। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, তিনি খুলনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকা-ে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে খুলনা জেলা যুবদলের সদস্য এস এম নাসির উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই বহিষ্কার ও অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button