মাড়লগঞ্জে র্যাবের অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা র্যাব -৬ সদস্যরা বাগেরহাটে অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে । খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রোববার ( ৯ আগস্ট) ভোরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিন মিঠাখালী রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।
র্যাব-৬ জানায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন খবর আসে র্যাবের কাছে। এ সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম কামালকে গ্রেফতার করে তার কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেফতার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করাসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।



