স্থানীয় সংবাদ
২০২৬-২৭ অর্থবছরে ডিলিং লাইসেন্স নবায়নের সময় বর্ধিতকরণ

খবর বিজ্ঞপ্তি ঃ ২০২৬-২৭ অর্থবছরে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর আওতাধীন লৌহ ও ইস্পাত জাতীয় দ্রব্য, সিমেন্ট, খুচরা কাপড়, পাইকারী কাপড়, শিশুখাদ্য, সিগারেট (পাইকারী ও পরিবেশক), সুতা (খুচরা) ইত্যাদি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসকের দপ্তর থেকে ইস্যুকৃত ডিলিং লাইসেন্সসমূহ অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর অনুচ্ছেদ ২২(৪) অনুযায়ী নবায়নের জন্য ৩১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। উক্ত সময়ে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুযায়ী লাইসেন্স বাতিল হবে এবং পুনরায় নুতন লাইসেন্স নিতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।



