স্থানীয় সংবাদ

নগরীতে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার : নগরীতে পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকাল আটটার দিকে নগরীর তেলিগাতী বাইপাস সড়কের কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে। এ ঘটনায় পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয় (২৯) কে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আড়ংঘাটা বাইপাস মৎস্য আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হকের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জে। তার পিতার নাম মোঃ আমিনুর রহমান। ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button