মাইন সদৃশ বস্তু পড়ে আছে ২৪ ঘণ্টা : আসেনি নিষ্ক্রিয়কারী দল

কুষ্টিয়া প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে মাইন সদৃশ একাধিক বস্তু পড়ে থাকার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী বা ডিজপোজাল ইউনিট। ফলে নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। পুলিশ অবশ্য বলছে, পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত উদ্ধার হওয়া বস্তুগুলো মাইন, বোমা নাকি অন্য কিছুÑতা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামের কালু মালিথার একটি পরিত্যক্ত জমিতে মাইন সদৃশ এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছেন। সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে অন্তত ১০টি চাটকি সদৃশ বস্তু দেখা গেছে। এর মধ্যে কয়েকটি বক্সে লেখা রয়েছেÑ‘গচও ১৯৬৭ গওঘঊ অ/চঊজঝ ঘউ চ২ গক২’। লেখাগুলো দেখে বস্তুগুলো নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, সম্ভাব্য বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। স্থানীয়দের উৎকণ্ঠাও মূলত এ নিয়েই। কারণ, বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত না হওয়া পর্যন্ত সেগুলোকে ঘিরে সতর্কতা বজায় রাখাই একমাত্র নিরাপত্তাব্যবস্থা হিসেবে রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মূর্শেদ বলেন, ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছেন। ঢাকা থেকে বোমা ডিজপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউনিটটি কখন ঘটনাস্থলে পৌঁছাবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি। পুলিশ বলছে, পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এ অবস্থায় ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা হয়েছে।



