স্থানীয় সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র পরিচালনায় দেশের আসল মালিক জনগন

বাগেরহাট সদর ও মোংলায় কেডিএ’র অবহিতকরণ সভায় এড. মনা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, উন্নয়ন কোনো একপাক্ষিক বিষয় নয়। এটি একটি যৌথ প্রচেষ্টা। সরকারের বা কেডিএ’র একার পক্ষে একটি সুন্দর ও বাসযোগ্য শহরায়ন উপহার দেওয়া সম্ভব নয়, যদি না সবাই পাশে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র পরিচালনায় প্রতীয়মান হয়েছে যে এই দেশের আসল মালিক জনগন। জনগনের মতামত, পরামর্শ এবং প্রশাসনিক নিয়ম মেনে চলার মানসিকতাই পারে বৃহত্তর খুলনাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব মডেল বাসস্থানে পরিণত করতে। গতকাল সোমবার (১০ আগস্ট) বিকালে বাগেরহাট সদর এবং রাতে মোংলা উপজেলায় পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্লান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে কেডিএ এ কর্মসূচি হাতে নিয়েছে। কেডিএ মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য তুলে ধরে চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেন, কৃষি জমি রক্ষা করে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প এলাকার সঠিক বিন্যাস নিশ্চিত করতে হবে। বৃহত্তর খুলনা অঞ্চলের প্রধান সড়কগুলোর প্রশস্তকরণ, বাইপাস রোড তৈরি এবং ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন করা যাতে জলাবদ্ধতা নিরসন হয়। বাগেরহাটের ঐতিহাসিক স্থানগুলোর নান্দনিকতা রক্ষা করে পরিবেশবান্ধব গ্রীন জোন ও পার্ক গড়ে তুলতে হবে।
কেডিএ’র সেবা সম্পর্কে আলোচনায় কেডিএ চেয়ারম্যান মনা বলেন, অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে যে কেডিএ’র সেবা পেতে নানা জটিলতার মুখোমুখি হতে হয়। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাতে চাই আমরা কেডিএ কে একটি সম্পূর্ণ নাগরিকবান্ধব ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ করছি। এখন থেকে ভবন নির্মাণের নকশা অনুমোদনসহ বিভিন্ন আবেদন প্রক্রিয়াকে সহজ ও সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে, যাতে আপনাকে অযথা অফিসে দৌড়ঝাঁপ করতে না হয়। বাগেরহাট সদর উপজেলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। মোংলা উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ জুলফিকার আলীর সভাপতিত্বে রাতে অনুরুপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেডিএ’র সেবা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী (চ দা.) কাজী মো. সাবিরুল আলম। মাস্টারপ্লান তুলে ধরেন কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ। এ দু’টি কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমার্থক ও বিপুল সংখ্যক জনসাধারণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button