খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ‘বিএসটিআই ওজন ও পরিমাপ মানদন্ড আইনের আওতায় সোমবার (১০ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে চুকনগর বাজার মেসার্স রঞ্জিত মিষ্টান্ন ভা-ার প্রতিষ্ঠানকে বিএসটিআই এর সিএম সনদ গ্রহণ ব্যতীত অত্যন্ত নোংরা পরিবেশে কতিপয় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০/৩০ ধারায় ২৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। চুকনগর বাজার নিউ মিঠাই মিষ্টান্ন ভা-ার প্রতিষ্ঠানকে বিএসটিআই এর সিএম সনদ গ্রহণ ব্যতীত কতিপয় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০/৩০ ধারায় ১৫হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। ডুমুরিয়ার চুকনগর বাজার ভাগ্যকুল মিষ্টান্ন ভা-ার প্রতিষ্ঠানকে ঘি পণ্যে ওজনে কম দেওয়ার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে অমিত কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত হয় এবং প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ: মো: মাহমুদুল হাসান রানা, এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী, । একইদিনে খুলনা মহানগরী এলাকায় সোমবার সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনে খালিশপুর মা এন্টারপ্রাইজ মুজগুন্নী প্রতিষ্ঠানের উৎপাদিত ইউপিভিসি পাইপ পণ্যটি যা বিভিন্ন সকেট ও ফিটিংস তৈরিতে ব্যবহৃত হয় বিধায় বিএসটিআই আওতাভুক্ত নয় কারখানা কর্তৃপক্ষের এমন দাবীর সত্যতা যাচাই করা হয়। খুলনাসোনাডাঙ্গা লাজ ফার্মা ফ্রাঞ্চাইজি বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ ব্যতিত আমদানিকৃত ওটস পণ্য বিক্রয়ের জন্য ওটস পণ্যের নমুনা জব্দ করা হয় এবং বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত উক্ত পণ্য বিক্রয় করা হতে বিরত থাকতে বলা হয়। লবণচরা থানা সংলগ্ন স্মার্ট ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠান বিএসটিআই’র লাইসেন্স ব্যতীত বিস্কুট ও কেক উৎপাদন ও বাজারজাত করায় জব্দ তালিকা করা হয়। দ্রুত লাইসেন্সের আবেদন না করলে মামলা দায়ের করা হবে। বটিয়াঘাটার দক্ষিণ মোহামমদনগর জালমা শামীম বেকারি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট ও কেক পন্যের সিএম লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার নবায়নের জন্য তাগিদ দেওয়া হয়। অভিযানে সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন, এর নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম) মো: আব্দুল মান্নান, ও পরীক্ষক(পুরকৌশল পদার্থ) মো: সাজিদ হাসান দীপ্র এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


